এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না—এমন প্রেক্ষাপটে পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ওই পরিস্থিতি নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলার মধ্যেই আজ (রোববার) পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল দিবাগত রাত ১টার দিকে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্রগুলো বলছে, এই বৈঠকে চলমান সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায্য’ দাবি করে শুরুতেই পিসিবি সভাপতি মহসিন নাকভি প্রতিবাদ জানিয়েছিলেন এবং এক পর্যায়ে বিশ্বকাপ বয়কটের কথাও তুলেছিলেন। পরে পাকিস্তান সরকার নীতিগতভাবে জানায়, তারা টুর্নামেন্টে খেলবে, তবে বাংলাদেশের প্রতি সংহতি দেখিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না।