রূপগঞ্জে নীলা মার্কেটে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

0
25
রূপগঞ্জে নীলা মার্কেটে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পাশের কয়েকটি দোকানেও ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের খবর নিশ্চিত হওয়া যায়। এরপর চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।