তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের বৈঠক

0
32
তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং তুরস্ক থেকে আসা একটি নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন তারেক রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। অন্যদিকে তুরস্কের প্রতিনিধিদলে দেশটির সংসদ সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজসহ আদেম ইয়িলদিরিম, ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক এবং আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।