নির্বাচন-গণভোট উপলক্ষে আজ থেকে টানা চার দিনের ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিন

0
24
নির্বাচন-গণভোট উপলক্ষে আজ থেকে টানা চার দিনের ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে আরও এক দিন বেশি—মোট পাঁচ দিন, যা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস-আদালতে ছুটি দাঁড়িয়েছে চার দিনে। শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকায় সেখানে ছুটি পাঁচ দিনে গড়িয়েছে। নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এর আগে নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির ঘোষণাও বহাল রাখা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।