শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারি প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ আরো ৬ জন।
নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জুনিয়র ইনস্ট্রাকটর মোঃ রুকুনুজ্জামান রুকন (৩০) এবং মাহফুজা আক্তার (১৯) ৷
পুলিশ জানায়, আজ দুপুরে শেরপুর সদরের নন্দীর বাজার জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা এক সিএনজি চালিত অটোরিকশার সাথে দ্রুতগতির মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৷
নিহতের খবর নিশ্চিত করেন শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অন্যান্য দত্ত৷ শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।