নেত্রকোনা-৪ আসনে বিপুল ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

0
15
নেত্রকোনা-৪ আসনে বিপুল ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এই সংসদীয় আসনের মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির লুৎফুজ্জামান বাবর পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২২৪ ভোট। অন্যদিকে আসনটির দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন মাত্র ৩৯ হাজার ৩০৮ ভোট।

লুৎফুজ্জামান বাবর এক লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাবর তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন লুৎফুজ্জামান বাবর। তার এই বড় জয়কে এই জনপদের মানুষের ‘ভালোবাসার প্রতিফলন’ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এদিকে সকাল থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ১৪৯টি কেন্দ্রে ভোটারদের অভূতপূর্ব সমাগম লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাবরকে প্রতিনিধি হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করলেও ভোটের মাঠে বাবরের জনপ্রিয়তার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।

এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।