ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব আসনে বিএনপির প্রার্থীরা জয়ী।
কক্সবাজারের-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে জয়ী ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৪৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৯৮ জন।
সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত শিশির মনির।
চট্টগ্রাম-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফা কামাল পাশাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
বরগুনা-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. নূরুল ইসলাম মনিকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
টাঙ্গাইল-৭ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।