নির্বাচনে বিএনপির জয়ে চীনের অভিনন্দন বার্তা

0
29
নির্বাচনে বিএনপির জয়ে চীনের অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির এমন জয়ে অভিনন্দন বার্তা ও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ভারত ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা। এদের পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ অভিনন্দন বার্তা দেয়।

বার্তায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।