বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে তেলআবিব, চতুর্থ ঢাকা

0
28
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে তেলআবিব, চতুর্থ ঢাকা

সারা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েলের তেলআবিব। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৯১২। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে, ঢাকার স্কোর ২১৬—যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারে প্রকাশিত তাৎক্ষণিক সূচকে এসব তথ্য দেখা যায়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার (স্কোর ২৭৫), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২৬৬) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (স্কোর ২০২)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।