মন্ত্রিসভায় ডাক পেলেন ববি হাজ্জাজ

0
36
মন্ত্রিসভায় ডাক পেলেন ববি হাজ্জাজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি মন্ত্রিসভার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছি। আমার জন্য দোয়া করবেন।”

সংশ্লিষ্ট কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নির্বাচনের আগে তিনি এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন এবং ঢাকা-১৩ আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে পলিটিক্যাল সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

ববি হাজ্জাজ দেশের ব্যবসায়ী মুসা বিন শমসেরের পুত্র। তিনি বিভিন্ন টেলিভিশন টকশো ও জাতীয় দৈনিকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিত।