অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু

0
24
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ—এমন তথ্যও জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ গ্রহণের পর তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আমীর খসরু মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিজয়ী হয়েছেন। তিনি এর আগে ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।