বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আগমনের তথ্য জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন এবং তিনি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।
ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।