পাবনায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

0
40
পাবনায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

পাবনা জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আটঘরিয়া ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পাবনার আটঘরিয়া উপজেলায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে ট্রাকচালক কায়ুম (২২) ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে একই দিন সকালে পাবনা সদর উপজেলার চকজয়েনপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সোহেল রানার ছেলে অনু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম জানান, দুটি দুর্ঘটনায় মোট দুইজন নিহত হয়েছেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট থানাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।