টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাথিরানার

0
5
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাথিরানার

চোট পেয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন দিলশান মাদুশঙ্কা।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে টান পান পাথিরানা। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারির পর বাঁ-পায়ে চোট পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার।

একটি বিবৃতিতে পাথিরানার ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিবৃতিতে আইসিসি জানায়, স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে ১৬ ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী মাদুশঙ্কা। ৪৭৮ রানে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।

এছাড়াও শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট ও ২৮টি ওয়ানডে খেলেছেন মাদুশঙ্কা। টেস্টে এখনও উইকেট শিকার করতে না পারলেও ওয়ানডেতে ৫০ উইকেট নিয়েছেন তিনি।