প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দনবার্তা

0
26
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দনবার্তা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার লেখা ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক সম্মান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। সম্ভাব্য বাণিজ্য চুক্তিগুলোর বাস্তবায়ন কৃষক ও শ্রমিকদের জন্য উপকার বয়ে আনবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি চলমান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।