জামায়াতের নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা

0
27
জামায়াতের নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮৮ সদস্যের এই কর্মপরিষদে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।

নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি হিসেবে আছেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কর্মপরিষদের নির্বাহী পরিষদ সদস্য ও অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আবদুর রব, সাইফুল আলম খান এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. মুহাম্মদ রেজাউল করিমসহ আরও অনেকে। তালিকায় আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ড. এম. কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা, ড. মো. কেরামত আলী এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, অধ্যক্ষ নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান এমপি, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, এডভোকেট মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী এমপি, এডভোকেট ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন (ঢাকা), এডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, এডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেল।

নারী সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিকাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট ও মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী। এছাড়া সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা কর্মপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।