তিন সচিবকে পদ থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

0
21
তিন সচিবকে পদ থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিন সচিবকে তাদের নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করে।

প্রত্যাহারকৃত তিন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। তাদের তিনজনকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশগুলো জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।