পিলখানার শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
12
পিলখানার শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানায় সেনা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে বিডিআর সদর দফতরসংলগ্ন শহীদদের কবর জিয়ারত করে তারা পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পাঞ্জলি অর্পণের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। দুই দিনের ওই বিদ্রোহ ও হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটি সেনাবাহিনীসহ পুরো জাতির জন্য গভীর শোকের স্মারক হয়ে আছে।