রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

0
17
রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ইফতারের পর উপজেলার দক্ষিণাংশের পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মুজিব (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আনোয়ার রাত ৮টার দিকে সাংবাদিকদের বলেন, তিনি নোয়াপাড়ায় ছিলেন। খবর পেয়ে এসে জানতে পারেন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার ভাইকে গুলি করে পালিয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম হাসপাতালের জরুরি বিভাগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি এ ঘটনার বিষয়ে কিছু জানেন না।

নিহতের ভাই আরও দাবি করেন, অতীতে তার ভাইয়ের ওপর একাধিকবার হামলা হয়েছিল। তিনি বলেন, আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করা হয়। এবার তাকে স্থায়ীভাবে হত্যা করা হয়েছে।

আনোয়ারের দাবি, নিহত মুজিব বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী ছিলেন।

নিহত মুজিব পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আধার মানিক গ্রামের আবদুল মোনাফের ছেলে।

এ বিষয়ে থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি।