ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী, যোগ দিবেন ওআইসি সম্মেলনে

0
8
ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী, যোগ দিবেন ওআইসি সম্মেলনে

বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত জরুরি মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি জেদ্দা সফর করছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির জরুরি বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে ওআইসি সদস্যভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হতে পারেন খলিলুর রহমান।

সৌদি সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।