বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

0
15
বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে নকআউট পর্বে উঠেছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

সান্তিয়াগো বার্ন্যাবুতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে হার এড়ালেই চলত রিয়ালের। তবে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা এবং প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে নেয় ১৬টি শট, যার দুটি জালে জড়ায়। অন্যদিকে বেনফিকা ৩৮ শতাংশ সময় বল দখলে রেখে ১২টি শট নেয়, গোল পায় একটি।

ঘরের মাঠে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে রুই সিলভা গোল করে বেনফিকাকে এগিয়ে দেন, স্তব্ধ হয়ে যায় বার্ন্যাবুর গ্যালারি। তবে দুই মিনিটের মধ্যেই সমতায় ফেরে স্বাগতিকরা। ১৬তম মিনিটে ফেডেরিকো ভালভার্দের নিখুঁত পাস থেকে অরেলিয়েন চুয়োমেনি গোল করে ম্যাচে ভারসাম্য ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় দুদলই, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসছিল না। অবশেষে ৮০তম মিনিটে জট খোলেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে দ্বিতীয়বারের মতো অ্যাসিস্ট করেন ভালভার্দে, তার বাড়ানো বল সহজেই জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় ধরে রেখে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে ১-০ ব্যবধানে জেতার ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই নকআউট পর্বে উঠল আলভারো আরবেলোয়ার শিষ্যরা।