মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিলে খালাস পেলেন খান আকরাম

0
23
মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিলে খালাস পেলেন খান আকরাম

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলে বাগেরহাটের খান আকরাম হোসেন খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর আগে বুধবার শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়েছিল।

মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ আমলে নেওয়ার পর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— খান আকরাম হোসেন (৬০), শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯), খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)। এদের মধ্যে খান আকরাম, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে ছিলেন।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেন।