রাষ্ট্রপতিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ

0
14
রাষ্ট্রপতিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ‘জুলাইয়ের স্পিরিট’কে অসম্মান করেছেন। এছাড়া তার মেয়াদকালে ২০২৪ সালে অনুষ্ঠিত ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় তিনি শপথ ভঙ্গ করেছেন।

নোটিশে দাবি করা হয়, তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে হবে এবং নতুন রাষ্ট্রপতিকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।