ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু ভিপির বিক্ষোভ কর্মসূচি

0
17
ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু ভিপির বিক্ষোভ কর্মসূচি

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, “নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।”

ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে বাদ জুমা (দুপুর ১টা ৩০ মিনিট) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here