বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী

0
12
বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরে দলটির দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এ ঘোষণা দেওয়া হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল-কে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরে তারেক রহমান আসনটি ছেড়ে দিলে বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই উপনির্বাচনের জন্য রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here