অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানো প্রয়োজন: অর্থমন্ত্রী

0
20
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানো প্রয়োজন: অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি হাসপাতালের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব আহরণ বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। তিনি জানান, বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি, এজন্য দেশি-বিদেশি বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনীতির সংকট কাটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও কাঙ্ক্ষিত পরিবর্তন আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আগামী বাজেটে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

চট্টগ্রামকে ঘিরে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য উপযুক্ত বড় জায়গা খোঁজা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনে দেওয়া ‘১১ তে ১১’ ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here