শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার

0
18
শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাঘড়া ইউনিয়নে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশনস অফিসার।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মাওয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান চালায়। অভিযানে বিকাশ গ্যাংয়ের অন্যতম সদস্য ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে শ্রীনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here