উদয়পুরে তেলুগু রীতিতে বিয়ে সম্পন্ন, ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

0
16
উদয়পুরে তেলুগু রীতিতে বিয়ে সম্পন্ন, ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু রীতিতে সম্পন্ন হওয়া বিয়ের প্রথম ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন নবদম্পতি। প্রকাশিত ছবিতে দক্ষিণী ঐতিহ্য ও রাজকীয় সাজে ধরা দিয়েছেন ‘বিরোশ’ জুটি।

ছবিতে দেখা যায়, বিজয় পরেছেন সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয়, সঙ্গে ভারী সোনার গয়না। রাশমিকা বেছে নিয়েছেন লাল কারুকাজ করা শাড়ি ও কপালে সোনার টায়রা। দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী নজর লাগা এড়াতে দুজনের গালেই আঁকা ছিল কালো তিল।

বিয়ের ছবি শেয়ার করে বিজয় দেবরাকোন্ডা আবেগঘন বার্তায় লেখেন, তিনি বুঝেছেন রাশমিকাকেই তার প্রয়োজন। তার ভাষায়, রাশমিকা পাশে থাকলে মনে হয় ঘরেই আছেন এবং তিনি তার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন।

রাশমিকাও বিজয়ের উদ্দেশে একটি দীর্ঘ পোস্টে ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানান। অতীতে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বিয়ের দিনে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ভক্তদের কাছে তারা ‘বিরোশ’ নামে পরিচিত। দুই পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতির পাশাপাশি রাশমিকাদের কর্ণাটকের কোডাভা ঐতিহ্য মেনেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বর্তমানে এই তারকা দম্পতির বিয়ের ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here