আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

0
14
আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আঘাত হেনেছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় একজন মারা গেছেন।

এদিকে, এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার তাদের আছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here