অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যু

0
13
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যু

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

ওসি আলমগীর জাহান বলেন, পরিবারের সদস্যরা তাকে বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান এবং দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরে বিষয়টি জানতে পারে।

তিনি আরও জানান, বাসার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে একটি পুলিশ টিম অবস্থান করছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

এদিকে জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here