নাটোরে শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক আটক

0
21
নাটোরে শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক আটক

নাটোরের লালপুর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ‘দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসা’ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক আব্দুল আজিজ নওগাঁ জেলার সাপাহার উপজেলার আজিজুল হকের ছেলে।

ঘটনার শিকার ৯ বছর বয়সী শিশু ফারাবি হোসেন ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। সে লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শিশুটি যখন ঘুমিয়ে ছিল, তখন শিক্ষক আব্দুল আজিজ তাকে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তক্ষরণ শুরু হলে সে পুরো বিষয়টি তার পরিবারকে জানায়।

শনিবার গুরুতর অবস্থায় শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here