স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী প্রত্যাহার

0
19
স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি সদৃশ) করা হয়েছে। গত বছরের ৭ এপ্রিল তিনি স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে ওএসডি এবং নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ স্থানীয় সরকার সচিবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here