ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১, আহত ১২১

0
13
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১, আহত ১২১

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এ পর্যন্ত একজন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন নারী। আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও সবগুলো প্রতিহত করা সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় ভেদ করে আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেম এলাকার বাসিন্দা।

এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকাও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here