স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে মামলা

0
16
স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে মামলা

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় আলভীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ মার্চ) ঢাকার পল্লবী থানায় ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে কেবল আলভী নন, তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। এর মধ্যে অভিনেতার মা নাসরিন সুলতানাকেও আসামি করা হয়েছে। এছাড়া অভিনেত্রী ইফফাত আরা তিথির নামও আসামিদের তালিকায় রয়েছে বলে জানা গেছে।

মামলায় মূলত ‘আত্মহত্যায় প্ররোচনা’ ও ‘শারীরিক-মানসিক নির্যাতনের’ অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here