স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

0
18
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে ভারতীয় হাইকমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকটি বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সেখানে আলোচনা হয়।

বৈঠকের মূল আলোচনায় দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। এছাড়া ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভারতীয় আইটি (IT) সিস্টেমের সহযোগিতা নিয়ে কথা বলেন উভয় পক্ষ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়া সহজীকরণ। সাম্প্রতিক পরিস্থিতিতে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার উভয়ই দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অপরাধ দমনে একে অপরকে প্রযুক্তি ও তথ্য দিয়ে সহায়তা করার বিষয়েও বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here