খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

0
13
খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ সেই সামরিক হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ।

সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরাও তাদের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি খামেনিকে লক্ষ্য করে চালানো একই হামলায় মানসুরেহ গুরুতর আহত হয়েছিলেন। ওই হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পাশাপাশি তাদের পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। আহত অবস্থায় মানসুরেহকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খামেনির দীর্ঘ শাসনামলে তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহকে জনসমক্ষে খুব একটা দেখা যেত না। তিনি সবসময় প্রচারের আড়ালে থাকতে পছন্দ করতেন। খামেনির প্রয়াণের পর তার স্ত্রীর এই মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া আরও ঘনীভূত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here