রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি

0
10
রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণদান থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, সংসদের একজন সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিকল্পভাবে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সাংবিধানিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here