বিরোধী দলকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়

0
24
বিরোধী দলকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এ যে রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্যের কথা বলা হয়েছে, তার প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদের বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে যাতে তারা ডেপুটি স্পিকার পদের জন্য নাম চূড়ান্ত করে।”

আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। ওই দিন স্পিকার নির্বাচনের পাশাপাশি বিরোধী দল থেকে মনোনীত ব্যক্তি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হতে পারেন। সরকারের এই পদক্ষেপকে দেশের সংসদীয় গণতন্ত্রে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here