প্রশাসনে বড় রদবদল: ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

0
29
প্রশাসনে বড় রদবদল: ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ে রফিকুল আই মোহাম্মদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবদুল খালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরীকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ প্রদান করা হয়েছে। শর্ত অনুযায়ী, অন্যান্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে যোগদানের তারিখ থেকে আগামী এক বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন।

একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই নতুন নিয়োগ ও রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here