সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

0
11
সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সেবায় এই বাহিনীর নিরলস প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রধান বাহিনীর সকল সদস্যকে জনস্বার্থে সেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর বর্তমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। উভয় পক্ষ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, জননিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here