বাবা হারালেন আমজনতা দলের মহাসচিব তারেক রহমান

0
17
বাবা হারালেন আমজনতা দলের মহাসচিব তারেক রহমান

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহাসচিব তারেক রহমান আজ সন্ধ্যায় তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ইফতারের ঠিক আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা মারা যান। আব্দুল লতিফের মৃত্যুতে তাঁর পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর দাফন ও জানাজার সময়সূচি পরবর্তীকালে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here