পুলিশের সার্জেন্ট পদে চাকরি, আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই

0
22
পুলিশের সার্জেন্ট পদে চাকরি, আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই

বাংলাদেশ পুলিশের ‘সার্জেন্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ-উভয় প্রার্থীই নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

যোগ্যতা

প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এছাড়া মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীর কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার) হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। এছাড়াও নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে।

বয়সসীমা

২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও গ্রেড

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামী ৮ মার্চ ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় আগামী ২ এপ্রিল ২০২৬।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here