আজারবাইজানে ইরান থেকে ড্রোন হামলা: আহত ২

0
28
আজারবাইজানে ইরান থেকে ড্রোন হামলা: আহত ২

আজারবাইজানের ভূখণ্ডে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

আজারবাইজান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়ছে। আক্রান্ত স্থানটি ইরান সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাকু। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই তারা দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। একইসঙ্গে, এই আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালানোর অধিকার আজারবাইজানের রয়েছে বলে ইরানকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আজারবাইজানের সামরিক বাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here