ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

0
19
ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে প্রকৃতির রুদ্রমূর্তির আশঙ্কা দেখা দিয়েছে। ঈদের দিন ও এর আগের দিন সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই দুঃসংবাদ জানান তিনি। পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানান, এই সময়ে কেবল বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের ওপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত অতিক্রম করতে পারে। অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেল এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে মোটামুটি একমত পোষণ করেছে।

তবে ঠিক কোন দিন কোন বিভাগের ওপর দিয়ে এবং দিন বা রাতের কোন সময়ে এই ঝড় আঘাত হানবে, সে বিষয়ে এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here