বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ দফা নির্দেশনা দিলো সরকার

0
21
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ দফা নির্দেশনা দিলো সরকার

বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনাগুলো প্রদান করা হয়।

সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত ১২টি বিশেষ করণীয় নিচে তুলে ধরা হলো:

১. প্রাকৃতিক আলোর ব্যবহার: দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো নিশ্চিত করতে হবে।
২. লাইটের ব্যবহার সীমিতকরণ: বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট জ্বালানো যাবে না।
৩. যন্ত্রপাতির পরিমিত ব্যবহার: অফিস চলাকালীন অপ্রয়োজনে ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে।
৪. এসি তাপমাত্রা নিয়ন্ত্রণ: এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
৫. কক্ষ ত্যাগের সতর্কতা: অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে।
৬. করিডোর ও কমন স্পেস: অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো বন্ধ করতে হবে।
৭. সাশ্রয়ী সরঞ্জাম: বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
৮. অফিস পরবর্তী সতর্কতা: অফিস শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি পুরোপুরি বন্ধ নিশ্চিত করতে হবে।
৯. আলোকসজ্জা বর্জন: সকল ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. গাড়ির ব্যবহার: সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
১১. গ্যাস ও তেলের মিতব্যয়িতা: জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।
১২. দায়িত্বশীল আচরণ: বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগতভাবে সাশ্রয়ী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক বর্তমান পরিস্থিতিতে সরকারি পর্যায়ে মিতব্যয়িতার উদাহরণ তৈরি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর নির্দেশনা কার্যকর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here