ইরানের মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

0
17
ইরানের মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

ইরানের ছোড়া সর্বশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ–এর বরাতে শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৪টার দিকে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা।

বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হারেৎজ জানিয়েছে, ইরানের মিসাইল আঘাতের পর তেলআবিবসহ মধ্য ইসরায়েল ও দখলকৃত জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন অব্যাহতভাবে বাজছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: হারেৎজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here