চট্টগ্রামে কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রেপ্তার

0
35
চট্টগ্রামে কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। পুলিশ জানিয়েছে, শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন শাবুর গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

সিএমপির সিডিএমএস যাচাইয়ে দেখা গেছে, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here