ইবি শিক্ষিকা হত্যা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত

0
19
ইবি শিক্ষিকা হত্যা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় এজাহারভুক্ত তিনজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন—সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও মো. হাবিবুর রহমান এবং ওই বিভাগের সাবেক ও বর্তমান উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৫৪ ধারা অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্য বা এজাহারে এই তিনজনের নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(বি) ধারা অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ‘একজন কর্মকর্তা ও দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি হত্যা মামলার আসামি হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পারেন না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here