ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নিতে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি

0
22
ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নিতে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার প্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ। তিনি ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার এবং বিচক্ষণতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। এছাড়া রাস তানুরা তেল শোধনাগারে অন্তত দুটি ড্রোন হামলা এবং শায়বাহ অয়েল ফিল্ডে হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় ছয়টি ড্রোন ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খালিদ বিন সালমান বলেন, ‘এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি আশা প্রকাশ করেন, ইরান বর্তমান পরিস্থিতিতে বিচক্ষণতা দেখাবে এবং ভবিষ্যতে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here