ইরানের ওপর হামলা না হলে প্রতিবেশী দেশের ওপর তেহরান হামলা চালাবে না: ইরানের প্রেসিডেন্ট

0
19
ইরানের ওপর হামলা না হলে প্রতিবেশী দেশের ওপর তেহরান হামলা চালাবে না: ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেশী দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর যদি আগে হামলা না হয়, তবে ভবিষ্যতে আর কোনো প্রতিবেশী দেশের ওপর তেহরান হামলা চালাবে না।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক সময়ে যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ চালানোর কোনো আগ্রহ ইরানের নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ করে দেয়, কেবল তখনই তেহরান তার প্রতিক্রিয়া জানাবে।

ভিডিও বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে আহ্বান জানান, তারা যেন বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণের পরিকল্পনা না করে এবং সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার হয়ে না ওঠে।

এ সময় তিনি মন্তব্য করেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা কোনো জাতির জন্য সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here